২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার এমডি হলেন নাজমুল হাসান

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নাজমুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পরিচালকদের বোর্ড সভায় এ নিয়োগের সিদ্ধান্তহয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নাজমুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পরিচালকদের বোর্ড সভায় এ নিয়োগের সিদ্ধান্তহয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে নাজমুল হাসান প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। এছাড়া ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা নাজমুল হাসান ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া স্বাস্থ্য ও ওষুধ শিল্প সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। আবাহনী লিমিটেডের পরিচালক ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন বেক্সিমকো ফার্মার নতুন এই ব্যবস্থাপনা পরিচালক। নাজমুল হাসান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে। কিশোরগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০২২ঘ.