ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন। (আরো তথ্যসহ)
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির নতুন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। আমি মনে করি, এটি এখন সময়ের ব্যাপার।"
বাংলাদেশী শ্রমিক ইস্যুতে মালয়েশিয়ার সংসদে আলোচনা হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, "দেশটির ক্ষমতাসীন দল বাংলাদেশী শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে সংসদে আলোচনা করেছে।"
তবে এ ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, এ সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশী শ্রমিকদের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কাজ করতে যাওয়ার আর বাধা থাকবে না।
মালয়েশিয়া সরকার স
bdnews24