২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আইনজীবীদের হুমকির ব্যাপারে সাধারণ ডায়েরি

নারী আইনজীবীদের আদালতে না আসার জন্য উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান বাদল কোতোয়ালী থানায় বিষয়টি জানিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 07:37 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারী আইনজীবীদের আদালতে না আসার জন্য উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান বাদল কোতোয়ালী থানায় বিষয়টি জানিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করেন। মঙ্গলবার মো. মোখলেসুর রহমান বাদলের কাছে উড়ো চিঠি পাঠিয়ে ১ জুন থেকে নারী আইনজীবীদের আদালতে না আসার জন্য হুমকি দেওয়া হয়। এতে নারীদের 'পাশ্চাত্যের কায়দায়' চলাফেরা না করতেও সতর্ক করে দেওয়া হয়। বাদলসহ অনেকে একে মৌলবাদী কোন সংগঠনের কাজ বলে আখ্যায়িত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৫ঘ.