ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসুস্থ হয়ে মঙ্গলবার আরো এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
হাবিলদার মহিউদ্দিন (৪৮) নামের এই বিডিআর সদস্য পিলখানায় ২৮ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান,
বিডিআর হাসপাতালের মেডিকেল সহকারী রবিউল রাত সাড়ে ১১টার দিকে মহিউদ্দিনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিআর হাসপাতাল থেকে পাঠানো নথিতে বলা হয়, বুকে ব্যথা অনুভব করলে মহিউদ্দিনকে বিডিআর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে মহিউদ্দিন কবে অসুস্থ হন বা কবে তাকে বিডিআর হাসপাতালে ভর্তি করা হয় তা নথিতে উল্লেখ করা হয়নি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
গত ২৫ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের পর এ নিয়ে আত্মহত্যা এবং হৃদরোগসহ বিভিন্ন অসুস্থতাজনিত কারণে ১৮ বিডিআর সদস্যের মৃত্যু হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/ডিডি/টিআর/০০৫৫ ঘ.
bdnews24