ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমনা বটমূলে বোমা হামলা মামলায় ওই ঘটনায় আহত এক ব্যক্তি মঙ্গলবার রাষ্ট্রপক্ষে ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী নাঈম উল্লাহ মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন।
বিচারক এ এন এম বশিরউল্লাহ আগামী ২১ ও ২২ মে সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
সাক্ষ্যে নাঈম উল্লাহ বলেন, সকাল ৮টা ৫ মিনিটে আকস্মিকভাবে বিকট শব্দে একটি বোমা ফাটে। সে সময় ছুটে পালানোর সময় তিনি দেখতে পান তার ঊরু গড়িয়ে রক্ত পড়ছে। প্যান্ট ভিজে গেছে রক্তে। তারপর তিনি চেতনা হারিয়ে ফেলেন।
সম্মিলিত সামরিক হাসপাতালে তার শরীর থেকে বোমার স্পি
bdnews24