ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুন এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, "নির্বাচন কমিশন আজ (মঙ্গলবার) ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগ্রহী প্রার্থীরা ১৭ মে পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। ২০ মে বাছাই এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৭ মে পর্যন্ত।"
গত ১৭ এপ্রিল জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ মমতাজ ইকবাল মারা গেলে এ আসনটি শূন্য হয়ে পড়ে।
নির্বাচনে সিলেটের উপনির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান কমিশন কর্মকর্তা ফরহাদ আহম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/১৭৪৩ ঘ.
bdnews24