২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বজ্রপাতে ছয়জনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রোববার পাঁচ জেলায় ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আটজন। এর মধ্যে দিনাজপুর শহরে একজন এবং শেরপুরে একজন মারা গেছেন ঝড়র সময় ভেঙে পড়া গাছ চাপা পড়ে। বজ্রপাতে বাগেরহাট ও পাবনায় মারা গেছেন চারজন। বগুড়ার দু'টি উপজেলায় গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রোববার পাঁচ জেলায় ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আটজন। এর মধ্যে দিনাজপুর শহরে একজন এবং শেরপুরে একজন মারা গেছেন ঝড়র সময় ভেঙে পড়া গাছ চাপা পড়ে। বজ্রপাতে বাগেরহাট ও পাবনায় মারা গেছেন চারজন। বগুড়ার দু'টি উপজেলায় গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতও হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর- দিনাজপুর: কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে দিনাজপুর শহরে স্বাধীন (০৪) নামে এক শিশু মারা গেছে। এ সময় তার বোন আহত হয়। বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের লোকদের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতে দেখা গেছে। নিহত স্বাধীন ও আহত সোনিয়া (১২) শহরের চেতড়াপাড়ার শাহ আলমের ছেলে ও মেয়ে। সকাল সাড়ে ১১টায় শুরু হয় প্রচণ্ড কালবৈশাখী ঝড়। ১৫ মিনিট স্থায়ী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে যায়। ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টিপাতও হয়। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিমা দমকা হাওয়ার গতিবেগ ছিলো ঘণ্টায় ৬৫ কিলোমিটার। চলতি মৌসুমে এটিই সবচেয়ে বড় ঝড় এবং সর্বোচ্চ বৃষ্টিপাত। সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলেও জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে ২/১ দিন সময় লাগবে। শেরপুর: শেরপুর সদর উপজেলার উপর দিয়ে রোববার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে একজন মারা গেছেন। দুপুরে দেড়টা থেকে আধ ঘণ্টা স্থায়ী ঝড়ে উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় থেকে এখন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। নিহতের নাম- নাজিরা বেগম (৪০)। তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রহরী চকপাঠক এলাকার হযরত আলীর স্ত্রী। ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘর-বাড়ি। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতে উঠতি বোরো ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম হায়াতুল্লাহ কালবৈশাখী ঝড়ে মহিলা নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বগুড়া: দুপুরে ৩ মিনিট স্থায়ী প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে উঠতি বোরো ধান, ভুট্টা ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। বগুড়া শহর, কাহালু, শিবগঞ্জ, সোনাতলা, সারিয়াকান্দিসহ আশপাশের এলাকার উপর দিয়ে এ ঝড় বয়ে গেছে বলে আবহওয়া অফিস জানায়। এ সময় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুহুল আমিন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩ মিনিট। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৭ কিলোমিটার। বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ২৭ দশমিক ২ মিলিমিটার। বগুড়া কৃষি স