২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'একদিনের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন উপজেলা চেয়ারম্যানরা: আশরাফ

আগামী দু'একদিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করছেন তিন মাস আগে নির্বাচিত নতুন উপজেলা চেয়ারম্যানরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের কর্মপ্রক্রিয়া নির্ধারণ করে একটি সাময়িক প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দু'একদিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করছেন তিন মাস আগে নির্বাচিত নতুন উপজেলা চেয়ারম্যানরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের কর্মপ্রক্রিয়া নির্ধারণ করে একটি সাময়িক প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন করেছে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রতিটি উপজেলায় পাঠানো হবে। এ নির্দেশনা পাওয়ার পরই চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে এ সংক্রান্ত পরিপত্র জারি করতে আরো সাতদিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। সৈয়দ আশরাফ জানান, উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ এবং কর্মপ্রক্রিয়া সংক্রান্ত ফাইলে তিনি রোববারই অনুমোদন দিয়েছেন। তিনি জানান, উপজেলা চেয়ারম্যানদের কর্মপ্রক্রিয়া ও কর্মপরিধি চূড়ান্ত করে একটি বিধিমালার খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে রয়েছে। তাদের অনুমোদন পেলেই বিধিমালাটি জারি করা হবে। উপজেলা পরিষদ আইন কার্যকর করতে ওই বিধিমালাটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে। মন্ত্রিসভা স