ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য গুদাম নির্মাণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ ছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে উপক ূলীয় এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ব্যবস্থার উন্নয়নে তারা নতুন কর্মসূচি নিতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত এডিবি-র আবাসিক প্রতিনিধি পল জে হেইটেনস।
রোববার পল জে হেইটেনসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানায়।
খাদ্য সচিব মোখলেছুর রহমান, প্রতিনিধি দলের সদস্য সিনিয়র কান্ট্রি ইকনোমিস্ট জিয়াংফেং ঝাং ও প্রকল্প বাস্তবায়ন অফিসার অরুণ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী এডিবি আবাসিক প্রধানকে জানান, বাংলাদেশে খাদ্য গুদামের বর্তমান ধারণক্ষমতা নিরাপদ খাদ্য মজুত গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। যে কোন প্রাকৃতিক দুর্যোগে এ মজুত আরো হুমকির মুখে পড়ে। নিরাপদ খাদ্য মজুত গড়ে তোলার জন্য গুদামের ধারণ ক্ষমতা আরো পাঁচ লাখ টন বাড়ানো প্রয়োজন।
মন্ত্রী জানান, মংলা বন্দরে ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সাইলো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশে খাদ্যের নিরাপদ মজুত গড়ে তুলতে দেশজ কৃষি উৎপাদনও বাড়াতে হবে। উপক ূলীয় এলাকার জমিতে ফসলের উৎপাদন বাড়াতে লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করা প্রয়োজন।
তিনি বলেন, দেশের প্রায় ছয় কোটি লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে যাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। স
bdnews24