২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিট ফের চালু, আরেকটি বন্ধ

আট দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নং ইউনিট রোববার সকালে চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 07:02 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নং ইউনিট রোববার সকালে চালু হয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক জানান, হাই প্রেসার হিটারের ত্র"টি সারানোর জন্য গত ১৮ এপ্রিল বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ৫ নং ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে সকাল ৯টায় ইউনিটটিতে উৎপাদন আবার শুরু হয়েছে। এছাড়া যান্ত্রিক ত্র"টির কারণে ৩৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এসটি ইউনিট রোববার ভোররাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে একই কারণে গত ১৮ এপ্রিল এসটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিট চালু রয়েছে এবং ৫শ ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই আটটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৭২৮ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৩০০ঘ.