যশোর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা বাজারের খেয়াঘাট এলাকা থেকে শুক্রবার রাতে আলম শেখ নামে 'চরমপন্থী' দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে একটি পাইপগান, ছয় রাউন্ড বন্দুক ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলি এবং শক্তিশালী দুটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
আলম অভয়নগর উপজেলার বিভাগদী গ্রামের আফসার শেখের ছেলে এবং বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সামরিক শাখার নেতা। তার বিরুদ্ধে অভয়নগরসহ বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী।
ওসি জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় তিন সহযোগী 'ক্রসফায়ারে' নিহত হওয়ার পর আলম গা ঢাকা দেন। স
bdnews24