বরিশাল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর দিনারেরপুল সংলগ্ন এলাকা থেকে সোমবার রাতে ৮টি হাতে তৈরি বোমাসহ এক ডাকাতকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি হলেন- বাদশা হাওলাদার (৩৫)। তার নগরীর দিনারেরপুল সংলগ্ন এলাকায়।
বাদশার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা আছে। তিনি ডাকাতদলের সদস্য বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মামুনুর রশিদ।
তিনি বলেন, বাদশাকে তার বাড়ি থেকে আটটি বোমাসহ আটক করা হয়। তাকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24