২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে কাওসার (৪) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কাওসার গ্রামের আকলিমা বেগমের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ফরিদপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে কাওসার (৪) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কাওসার গ্রামের আকলিমা বেগমের ছেলে। ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রোববার দুপুর থেকে কাওসার নিখোঁজ ছিল। ওইদিনই তার মা আকলিমা বেগম কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, কাওসারের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার বাবা বাবুল অন্যত্র বিয়ে করার পর মা তাকে নিয়ে নানা বাড়ি থাকতেন। এসআই আজাদ জানান, সকাল ১০টা দিকে গ্রামের ইউপি সদস্য রবের বাড়ির পাশের পুকুর থেকে কাওসারের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.