ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ১৪২ জন পরীক্ষার্থী এবং একজন শিক্ষক। বহিস্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কারিগরী বোর্ডের। অনুপস্থিত ছিল চার হাজারের বেশি। (সংশোধিত)
প্রথম দিন ৪৫ জন শিক্ষার্থী বহিস্কার হয়েছিল। আর অনুপস্থিতের সংখ্যা ছিল ৫২৯১।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার ২০০৯ সালের এইচএসসির দ্বিতীয় পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) এর দ্বিতীয় পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী রোববার দশ বোর্ডে অনুপস্থিত ছিল ৪১৮৫ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১১৭৪, রাজশাহীতে ৪৮৬, যশোরে ৬০১, বরিশালে ২৭১, সিলেটে ২৫৩, কুমিল
bdnews24