২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরো রদবদল

প্রশাসনের অতিরিক্ত সচিব থেকে যুগ্মসচিব পর্যায়ের ১৪ কর্মকর্তা, চার জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ১২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব থেকে যুগ্মসচিব পর্যায়ের ১৪ কর্মকর্তা, চার জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ১২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। এদের মধ্যে সাধারণ বীমা করপোরেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব শফিকুল আজমকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপক, পরিসংখ্যান ব্যুরোর উপ-মহা পরিচালক আবুল কাশেমকে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পর্যটন করপোরেশনের পরিচালক অরুণ কান্তি আইচকে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ওএসডি যুগ্ম সচিব মনোজ কুমার রায়কে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ওএসডি যুগ্ম সচিব ডা. একেএম আসাদুজ্জামানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্প পরিচালক মজিবর রহমানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম নাজমুজ্জামানকে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুর রহমানকে সেতু কর্তৃপক্ষের পরিচালক, ট্যারিফ কমিশনের সদস্য রোকন উদ্দিন আহমেদকে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম সচিব জামান আবদুন নাসেরকে পর্যটন করপোরেশনের পরিচালক, ওএসডি যুগ্ম সচিব ফিরোজ সালাউদ্দিনকে কক্সবাজার শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের ত্রাণ কমিশনার, বিইপিজেড সদস্য ডিএম কামালকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়াকত আলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্পের পরিচালক, ওএসডি যুগ্ম সচিব মাহবুবুল আলমকে বিইপিজেড এর সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২১৩৫ ঘ.