২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশার সূর্যালোকে বৈশাখ বরণ

নতুন বছরের ফিকে আকাশ রং পাল্টাতেই রমনার বটমূলে ১৪১৬ সালের প্রত্যাশার সূর্য চক চক করছে যেন। বাঙালি জীবনের চিরায়ত সেই বৈশাখ বরণ উৎসবের ঢোল বেজে উঠেছে, আরো একবার সহজাত সঙ্গী সেই রবীন্দ্রনাথ। 'এসো হে বৈশাখ, এসো এসো'- ছায়ানটের নববর্ষের সাজ পোশাকে শিল্পী দল বরণ করে নিল নতুন বাংলা বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 05:04 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের ফিকে আকাশ রং পাল্টাতেই রমনার বটমূলে ১৪১৬ সালের প্রত্যাশার সূর্য চক চক করছে যেন। বাঙালি জীবনের চিরায়ত সেই বৈশাখ বরণ উৎসবের ঢোল বেজে উঠেছে, আরো একবার সহজাত সঙ্গী সেই রবীন্দ্রনাথ। 'এসো হে বৈশাখ, এসো এসো'- ছায়ানটের নববর্ষের সাজ পোশাকে শিল্পী দল বরণ করে নিল নতুন বাংলা বছর। ডগ স্কোয়াড, সিসিটিভি আর প্রথমবারের মতো ইনফ্রা রেড ক্যামেরা নিয়ে প্রস্তুত র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় অযুত বাঙালির মিলনে আশার রশ্মি ফেললো নতুন বছরের সূর্যালোক। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ছয়টায় শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে আটটায়। রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রায় চার দশকের নিয়মিত অনুষ্ঠানটি। ছায়ানটের এ প্রভাতী অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও ছিল ভক্তিরস ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো। ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত বর্ণিল আয়োজন 'মঙ্গল শোভাযাত্রার' প্রস্তুতিও শুরু প্রায়। চারুকলার শিক্ষার্থীরা প্রতিবছর কয়েকদিনের অক্লান্ত খাটুনির পর তৈরি করেন প্রাণের উচ্ছ্বাসে ভরপুর এ শোভাযাত্রার দুর্দান্ত মুখোশ আর পশুপাখির আকৃতিগুলো। রমনায় ২০০১ সালের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার পর থেকে কড়া নিরাপত্তায় পালিত হয় এ অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান চলছে দেশজুড়েই। রাজনৈতিক দলগুলোও আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। সরকারি পঞ্জিকা মতে এবার পহেলা বৈশাখ ১৪ এপ্রিল, আর সনাতনী পঞ্জিকার হিসেবে তা পড়ে এপ্রিলের ১৫ তারিখে। বাংলা বছরের শেষ দিনে 'চৈত্রসংক্রান্তি'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ১৪১৫ সালকে। বাংলা সালের গোড়ার কথা রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোঘল সম্্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। ষোড়ক শতকে আকবর 'ফসলী সন' প্রবর্তনের মাধ্যমে যে বাংলা সাল চালু করেছিলেন সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসব পরিণত হয়েছে। আকবরের নবরত