২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষে সব বাঙালিকে হিলারির শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিশ্বের সব বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ওয়েব সাইটে প্রচারিত এক বার্তায় হিলারি বলেন, "সারা বিশ্বে যারা পহেলা বৈশাখ উদযাপন করছেন তাদের প্রতি রইলো আমার নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিশ্বের সব বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ওয়েব সাইটে প্রচারিত এক বার্তায় হিলারি বলেন, "সারা বিশ্বে যারা পহেলা বৈশাখ উদযাপন করছেন তাদের প্রতি রইলো আমার নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। "সঙ্গীত, নাটক ও ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪১৬ কে স্বাগত জানানোর এই শুভক্ষণে আমি সহনশীলতা এবং অভিন্ন ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনাকে অভিবাদন জানাই, যা ধর্ম, জাতীয়তা নির্বিশেষে বহু মানুষের মাঝে এক স