২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে জলঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জেলহাজতে

প্রতারণার মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জোলমাতুন নূরকে (৩২) রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। আগের দিন একই অভিযোগে তার স্বামী মেনহাজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

নীলফামারী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণার মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জোলমাতুন নূরকে (৩২) রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। আগের দিন একই অভিযোগে তার স্বামী মেনহাজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে নীলফামারীর বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমপর্ণ করে জোলমাতুন নুর জামিন আবেদন করেন। হাকিম মারুফ হোসেন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। জোলমাতুন নূর ও তার স্বামীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শনিবার জলঢাকা পৌর এলাকার জমির উদ্দিন একটি মামলা করেন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ রায় জানান, মামলায় মেয়র ও তার স্বামীর বিরুদ্ধে জমির উদ্দিনসহ পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.