২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেএমবি ও চরমপন্থী সন্দেহে গ্রেপ্তারকৃতরা জেলহাজতে

রাজশাহীর বাগমারায় চরমপন্থী দল এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ২৪ জনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

রাজশাহী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারায় চরমপন্থী দল এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ২৪ জনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলার হামিরকুৎসার আমজাদ হোসেন, বাজেগোয়ালকান্দির সাজ্জাদ হোসেন ওরফে বজলু এবং বারইহাটির আবুল হোসেনকে মামলার হিসেবে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, রাজেকুল, হাফিজুর, আফসার আলী, মেসের আলী, আব্দুল আহাদ, মোয়াজ্জেম হোসেন, উজ্জল, শাজাহান, ফজলু, ইয়াদ আলী, তৈয়বুর, হাবিবুর, আব্দুর রউফ, দিলদার, শামসুল, মোসলেম আলীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.