২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শনিবার

খুলনায় মাসব্যাপী অষ্টম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে শনিবার। এবার মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ১২৫টি স্টল থাকবে। প্যাভিলয়ন ও স্টল নির্মাণসহ মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে বৃহস্পতিবার আয়োজকরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

খুলনা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় মাসব্যাপী অষ্টম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে শনিবার। এবার মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ১২৫টি স্টল থাকবে। প্যাভিলয়ন ও স্টল নির্মাণসহ মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে বৃহস্পতিবার আয়োজকরা জানান। তারা জানান, শনিবার সকাল ১১টায় খুলনা সার্কিট হাউস ময়দানে মেলা বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপ লাউন্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা খুলনা চেম্বার ও মেসার্স ডিঅ্যান্ডডি ট্রেডিং (জেভি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সাহারুজ্জামান বলেন, এর মধ্যে ভারত, পাকিস্তান, ইরান, চীন ও থাইল্যান্ডসহ অনেক দেশের প্রতিষ্ঠানসহ বিভিন্ন বহুজাতিক ও দেশীয় কোম্পানি মেলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলায় সিরামিক, মেলামাইন, ক্রোকারিজ, ইলেক্ট্রনিক্স, টেক্সটাইল, খাদি, প্রসাধন সামগ্রী, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, যানবাহন, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ছাড়াও নানান পণ্য থাকবে প্যাভেলিয়ন ও স্টলগুলোতে। মেলার নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে মনিটরিং এর জন্য আটটি ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে ১২টা থেকে ২টা পর্যন্ত মেলা বন্ধ থাকবে। মেলার প্রবেশ মূল্য নির্বারণ করা হয়েছে ১০ টাকা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের পরিচালক আজমল আহমেদ তপন, এমদাদুল হক খালাসী, আজিজুল হাসান দুলু, জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক শহীদ ইকবাল বিহার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.