ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, এসব জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নতুন করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন জেলা প্রশাসকদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিনকে চাঁদপুরে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহ কামালকে কিশোরগঞ্জে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহকে খাগড়াছড়িতে, অর্থ বিভাগের উপসচিব কমল কৃষ্ণ ভট্টাচার্যকে জামালপুরে, সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. ফয়জুর রহমানকে শেরপুরে, বিনিয়োগ বোর্ডের সচিব মোয়াজ্জেম হোসেনকে বাগেরহাটে, মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দাল মান্নানকে কুষ্টিয়ায়, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম-এর সচিব দিলওয়ার বখতকে মাগুরায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ মোহাম্মদ হাশিমকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব জহির উদ্দিন আহমেদকে সুনামগঞ্জে, একই মন্ত্রণালয়ের উপ সচিব ফরহাদ হোসেনকে নীলফামারীতে, শিল্পকলা একাডেমীর সচিব বিকাশ কিশোর রায়কে গাইবান্ধায়, রেগুলেটরি রিফর্মস কমিশনে সংযুক্ত ওএসডি উপসচিব মিজানুর রহমানকে বান্দরবানে, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক এ এন আহম্মদ আলীকে ব্রাহ্মণবাড়িয়ায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব গিয়াস উদ্দিন আহমদকে কক্সবাজারে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক শেখ ইউসুফ হারুনকে গোপালগঞ্জে, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রমা রাণী রায়কে ঝিনাইদহে, পরিকল্পনা বিভাগের উপসচিব ইলিয়াছ লস্করকে ঝালকাঠিতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুস সামাদকে সাতক্ষীরায়, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বনমালী ভৌমিককে পঞ্চগড়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব ফয়েজ আহমেদকে রাজবাড়ীতে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে ঠাকুরগাঁও এবং জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক কামাল উদ্দিন তালুকদারকে গাজীপুরে জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এর আগে গত মাসে ১৬ জেলা প্রশাসককে রদবদল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/টিআর/এইচএ/১৮০০ ঘ.
bdnews24