২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পিটিয়ে ও কুপিয়ে একজনকে হত্যা

বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সোমবার রাতে ইতাহার আলী মণ্ডল (৬০) নামের একব্যক্তি হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঝিনাইদহ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সোমবার রাতে ইতাহার আলী মণ্ডল (৬০) নামের একব্যক্তি হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন জানান, জোছনার আলোতে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে গম কাটছিলেন ইতাহার। রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলায় চালায়। ছেলে সরে যেতে সক্ষম হলেও হামলাকারীরা ইতাহারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। ওই গ্রামর খায়রুল হোসেন জানান, সামাজিক বিভিন্ন কারণে গ্রামে দলাদলি আছে। এ নিয়ে আগেও থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৩ ঘ.