ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান করতে না পারলে সরকারের কোনো প্রতিশ্র"তিই বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে সাবধান করে দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি)। (বিস্তারিত)
এছাড়া কৃষকরা যাতে ধান উৎপাদনে উৎসাহ না হারায় সেজন্য মোটা চালের দাম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকার মধ্যে রাখতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি ।
শনিবার এক সংবাদ সম্মেলনে সিপিডি-র সিনিয়র গবেষণা পরিচালক উত্তম দেব এ পরামর্শ দিয়ে বলেন, "যদি ধানের দাম বেশি কমে যায় তাহলে কৃষকের উৎপাদন খরচ উঠবে না। এ কারণে তারা ভবিষ্যতে ধান উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে। তখন দেশে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে।"
ধানের দাম যাতে কোনো অবস্থাতেই মণ প্রতি ৫০০ টাকার নিচে না নামে সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ধানের দাম স
bdnews24