ঢাকা এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকে অচলাবস্থার সাময়িক উন্নতি হয়েছে। শনিবার থেকে সাংবাদিক-কর্মচারীরা পত্রিকাটিতে আবার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক।
উদ্ভূত সংকট নিরসনে ইত্তেফাকের সম্পাদকমন্ডলীর সভাপতি মইনুল হোসেনের সঙ্গে সাংবাদিক-কর্মচারীদের একটি প্রতিনিধি দলের বৈঠকে কাজে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত হয়।
ইত্তেফাকের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর একটি সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী শনিবার থেকে সাংবাদিক-কর্মচারীরা কাজে যোগ দেবেন। আমাদের যে সব দাবী-দাওয়া রয়েছে, সেগুলো পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।"
গত মঙ্গলবার থেকে ইত্তেফাকে অচলাবস্থার শুরু হয়। ফলে পত্রিকার অধিকাংশ সাংবাদিক ও সংবাদকর্মী অফিসে আসছেন না। সেজন্য ইত্তেফাক কতৃপর্ক্ষ গত কয়েকদিন ধরে সীমিত আকারে ১৬ পৃষ্ঠায় পত্রিকাটি প্রকাশ করছে।
স
bdnews24