২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পুশব্যাক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বৃহস্পতিবার রাতে দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বৃহস্পতিবার রাতে দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করেছে বিএসএফ। সীমান্তে ঘোরাফেরা করতে দেখে বাংলাদেশ রাইফেলস- বিডিআর জওয়ানরা তাদের আটক করে থানায় সোপর্দ করে বলে পুলিশ জানায়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপ-পরিদর্শক মাসুদ পারভেজ জানান, পুশব্যাক করাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা ছয় মাস আগে কাজের খোঁজে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যায়। সেখানে ধরা পড়ে এক মাস কারাগারে ছিল বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। এ ব্যাপারে বিডিআর বাদী হয়ে থানায় মামলা করেছে বলে উপ-পরিদর্শক মাসুদ জানান। গ্রেপ্তারকৃতরা হল- শাহিনুর (২৫) আজমিরা (২৯), ফুলবানু (২৫), নুরজাহান (২৬), নাজমা (৩৫), হাসিনা (২৮), আব্দুল বারেক (৩৫), সাইদুর (২৫), জিয়াউল (২০), সোহেল (১৬), নদী (আড়াই বছর) ও সাগর (৭)। এদের বাড়ি বাগেরহাট ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.