২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

কুষ্টিয়া, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। কুষ্টিয়া সদর উপজেলা মোড়ে মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় শফিকুর রহমান আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে তিনি মারা যান। আহত সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার বাবুল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে শফিকুর রহমান ও রবীন্দ্রনাথ মটরসাইকেলে করে অফিসের দিকে যাচ্ছিলেন। উপজেলা মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী বাস মটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। শফিকুর রহমানের লাশ তার গ্রামের বাড়ি নাটোরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৯৪০ ঘ.