২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি হতে পারে

ইতিবাচক আলোচনা হলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে বাংলাদেশ। সব ঠিক থাকলে চলতি মাসেই এই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

মারুফ মল্লিক জ্বালানি বিষয়ক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিবাচক আলোচনা হলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে বাংলাদেশ। সব ঠিক থাকলে চলতি মাসেই এই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নির্ভর করছে দেশটির উচ্চপদস্থ পরমাণু বিশেষজ্ঞ দলের সঙ্গে মঙ্গলবার শুরু হওয়া আলোচনার ফলাফলের ওপর। বৃহস্পতিবার ওই আলোচনা শেষ হবে। চুক্তির পর সরকার দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র চাইবে বলেও জানান তিনি। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম নেয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) আমাদের বিদ্যুৎ পরিস্থিতি, সরবরাহ ক্ষমতা ও কর্মী বাহিনীর বিষয় রাশিয়ার প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেছি।" তিন দিনের আলোচনার শেষ দিন বুধবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আর্থিক দিক নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সোমবার রাতে রাশিয়ার আণবিক শক্তি করপোরেশনের আন্তুর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান ভ