জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে বুড়িগঙ্গা নদী থেকে শনিবার রাতে।
নিহত অমর পাল (২২) ফার্মাসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি চাঁদপুর। বাবার নাম গৌরনন্দ পাল।
নিহতের চাচা সমর পাল রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডেক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ শনাক্ত করেন।
তিনি জানান, অমর পাল তাদের মতিঝিলের বাসা থেকে বেরিয়ে যান ২৬ ফেব্র"য়ারি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডেক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/১৭৪৫ঘ.
bdnews24