২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে নেয়া হচ্ছে ওয়াজেদ মিয়াকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার রাতে ওয়াজেদ মিয়া সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার রাতে ওয়াজেদ মিয়া সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনির সমস্যায় ভুগছেন। এই অবস্থায় তাকে মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, ওয়াজেদ মিয়াকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তিনি এখন তার চেয়ে অনেক ভালো। তাকে অতিরিক্ত অক্সিজেন দিতে হচ্ছে না। তারা জানায়, পূর্ণাঙ্গ শারীরীক পরীক্ষা 'থরো চেকআপ'র জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১৭৪০ ঘ.