২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা ট্রেন বন্ধ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মঙ্গলবার সকালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

কিশোরগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মঙ্গলবার সকালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে ভৈরব রেল স্টেশনের কাছাকাছি জগন্নাথপুরে সকাল ৭টার দিকে বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, আখাউড়া থেকে আসা একটি রিলিফ ট্রেন ভৈরব পৌঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন লাগিয়ে রিলিফ ট্রেনটিকে ঘটনাস্থলে নেওয়া হয়। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর সকাল ১০টা থেকে লাইনটি রেল চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আন্তনগর এক্সপ্রেস ট্রেন এগারসিন্ধুরসহ অন্তত দুটি ট্রেন আটকা পড়ে বলে স্টেশন মাস্টার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.