ঢাকা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতি বৃহস্পতিবার স্বাধীনতার ৩৮তম বার্ষিকী পালন করেছে।
৩৮ বছর আগে এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মানুষ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভোর থেকে শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতাযুদ্ধের মহান শহীদদের প্রতি। বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার পেক্ষাপটে এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কের দুই পাশ জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়। সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স
bdnews24