২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

রাজধানীর কাকরাইল মোড়ে শুক্রবার সকালে দ্রুতগামী একটি বাসের চাপায় রিকশা আরোহী রেশমা আক্তার (৪৫) ও তার কন্যা (৬) নিহত হয়েছে। রেশমা আক্তারের বাড়ি খুলনার কামারগাঁয়ে। তিনি রামপুরায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইল মোড়ে শুক্রবার সকালে দ্রুতগামী একটি বাসের চাপায় রিকশা আরোহী রেশমা আক্তার (৪৫) ও তার কন্যা (৬) নিহত হয়েছে। রেশমা আক্তারের বাড়ি খুলনার কামারগাঁয়ে। তিনি রামপুরায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে নয়টার দিকে কাকরাইল মোড়ে প্রভাতী বণশ্রী পরিবহনের একটি বাস একটি রিকশাকে চাপা দিলে রিকশা আরোহী রেশমা ঘটনাস্থলেই মারা যান।" গুরুতর আহত অবস্থায় তার কন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ বাসচালক অহিদকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/১৩০১ ঘ.