২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গান পাউডারসহ ১ মহিলা গ্রেপ্তার

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া থেকে শনিবার গান পাউডারসহ ফেরদৌসী (২০) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরদৌসি শহরের বাউলপাড়া মহল্লার রাজনের স্ত্রী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একশ' ২০ গ্রাম গান পাউডার নিয়ে রাজধানীর আজিমপুরে যাওবার পথে কাউরিয়াপাড়া থেকে ফেরদৌসীকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 09:04 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নরসিংদী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরের কাউরিয়াপাড়া থেকে শনিবার গান পাউডারসহ ফেরদৌসী (২০) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরদৌসি শহরের বাউলপাড়া মহল্লার রাজনের স্ত্রী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একশ' ২০ গ্রাম গান পাউডার নিয়ে রাজধানীর আজিমপুরে যাওবার পথে কাউরিয়াপাড়া থেকে ফেরদৌসীকে গ্রেপ্তার করা হয়। ওসি জাহাঙ্গীর আলম বলেন, "ফেরদৌসী তার স্বামীর নির্দেশে দেবর মানিকের কাছ থেকে গান পাউডার নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।" তিনি বলেন, "ফেরদৌসী দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনের কাছে বোমা তৈরির সরঞ্জামাদি পাচার করছিল।" তবে ফেরদৌসী কোন জঙ্গি সংগঠনের কাছে বোমা তৈরির সরঞ্জাম পাচারের সঙ্গে জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি জাহাঙ্গীর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৮ ঘ.