২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-লন্ডন রুটের শেষ সরাসরি ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে

শনিবার ঢাকা-লন্ডন রুটের শেষ সরাসরি ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমাণ্ডার এম সাইয়েদুল হাসান খান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আপাতত' ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকাতে আর কোনো ফ্লাইট চালাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ঢাকা-লন্ডন রুটের শেষ সরাসরি ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমাণ্ডার এম সাইয়েদুল হাসান খান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আপাতত' ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকাতে আর কোনো ফ্লাইট চালাবে না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ইনফর্মেশন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ২৮ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের শেষ সরাসরি ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং ৫টা ৪৪ মিনিটে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। গত বছরের নভেম্বরেই আর্থিক দিক থেকে লাভজনক নয় দাবি করে সরাসরি এ ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ের মান নিয়ে গত বছর কয়েকবার আপত্তি জানিয়েছিল। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ১৯৮০'র দশক থেকে বাংলাদেশে ফ্লাইট চালিয়ে আসছে। ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতো এ এয়ারলাইনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২৩৪৪ঘ.