ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভার এক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
আবুল কালাম আজাদ বলেন, "বঙ্গবন্ধুর ছবি এখন থেকে সরকারি অফিস আদালত, বিদেশে বাংলাদেশি মিশন ও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানানো হবে। একইসঙ্গে সরকার প্রধানের ছবিও থাকবে।"
এছাড়া বৈঠকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০০৯, বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯ এবং বীমা আইন ২০০৯ অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ১৯৯৭ সালে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এ আইনে বলা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির লক্ষ্যে একটি উপযুক্ত নীতিমালা সামঞ্জস্যপূর্ণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রপ্তানীর উন্নয়ন, স্বাস্থ্য ও পরিচর্যা, পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা ও আইসিটিতে সহায়তা দানের জন্য এ আইন প্রনয়ণ করা হয়েছে। এর মধ্যে আছে কৌশলগত বিষয়বস্তু বাস্তবায়নের জন্য ১৮ মাসের স্বল্প মেয়াদী, ৫ বছরের মধ্যমেয়াদী ও ১০ বছরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।
তিনি বলেন, এর লক্ষ্য হচ্ছে তথ্য ও প্রযুক্তির স
bdnews24