২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনীন্দ্রলাল ত্রিপুরাকে কারাগারে পাঠানোর নির্দেশ

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। (সংশোধিত) জেলা পরিষদ সদস্য অনুপম ত্রিপুরা হত্যা মামলায় সোমবার তার জামিন বাতিল করে এ আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম। গত বছর ১৪ জুলাই অনুপম ত্রিপুরা ঢাকার একটি আবাসিক হোটেলে খুন হন। ওইদিনই তার স্ত্রী আলপনা ত্রিপুরা খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার হওয়া মামলার চার আসামির জবানবন্দি অনুযায়ী মনীন্দ্রলালকে গত ৩১ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে ১৬ নভেম্বর খাগড়াছড়ি জজ আদালত তাকে জামিন দেয়। মামলার ঘটনায় মনীন্দ্রলাল ত্রিপুরাকে জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে জেলা পরিষদ সদস্য রুইথি কারবারী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনে থাকা আরেক আসামি মৃণাল চাকমার জামিনও বাতিল করা হয়েছে। দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আদালত আগামী ৫ এপ্রিল মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে বলে তিনি জানান। মামলার বাকি আসামিরা হলেন- পরেন্দ্রলাল ত্রিপুরা, শান্তি প্রিয় চাকমা, মোশাররফ হোসেন আরিফ, কোলনাথ বৈষ্ণব, হুমায়ুন কবির ও মো. আওয়াল গাজী। তারা খাগড়াছড়ি জেলা কারাগারে আটক রয়েছেন। গত ২২ ফেব্র"য়ারি এ আট আসামির বিরুদ্ধে পুলিশ খাগড়াছড়ি জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি চট্টগ্রাম দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৩৯ ঘ.