ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল নবম সংসদ নির্বাচনের ব্যয় বিবরণী দাখিল করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "নবম সংসদে অংশ নেওয়া ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত ২৫টি দল তাদের ব্যয় রিটার্ন দাখিল করেছে।"
নির্ধারিত ৯০ দিনের শেষ দিন ছিল মঙ্গলবার।
ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় পার্টিসহ ১৩টি দলের ব্যয় বিবরণী মঙ্গলবার পর্যন্ত ইসিতে পৌঁছেনি বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব।
ইতোমধ্যে ব্যয় রিটার্ন দাখিল করা দলগুলো হচ্ছে
bdnews24