২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ সহকারি পুলিশ সুপার বদলি

পুলিশের সহকারি সুপার (এএসপি) পদমর্যাদায় ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক নির্দেশে এ বদলির আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

পুলিশের সহকারি সুপার (এএসপি) পদমর্যাদায় ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক নির্দেশে এ বদলির আদেশ জারি করা হয়।

ময়মনসিংহের মুক্তাগাছার ৭ম এপিবিএনের নিয়ামত আলীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), পুলিশ সদর দপ্তরের মিজানুর রহমানকে বাগেরহাট সদর সার্কেল, সিআইডির এসএম শফিউল্লাহকে যশোর এ-সার্কেলে, ময়মনসিংহের মুক্তাগাছার ৭ম এপিবিএনের মাকছেদুর রহমানকে খাগড়াছড়ি সদর সার্কেলে, বাগেরহাট সদর সার্কেলের সাঈদ আক্তার নেওয়াজীকে ডিএমপিতে, চট্টগ্রাম মহানগরের (সিএমপি) রহুল আমিন সিদ্দীকিকে চট্টগ্রাম সীতাকুণ্ড সার্কেলে,মুন্সীগঞ্জ সার্কেলের মহিদুল ইসলামকে বান্দরবান লামা সার্কেলে, বান্দরবান লামা সার্কেলের বিপ্লব বিজয় তালুকদারকে হবিগঞ্জ সদরে, সিএমপির ইলতুৎমিশকে র‌্যাবে, বান্দরবান সদরের সৈয়দ মেজবাহ উদ্দিনকে চট্টগ্রাম পটিয়া সার্কেলে, খাগড়াছড়ি সদর সার্কেলের তারেক আহম্মেদকে সিলেট সদর উত্তর সার্কেলে, সিলেট সদর উত্তর সার্কেলের ফরিদ উদ্দিনকে মাগুরা সদরে, চট্টগ্রাম সীতাকুণ্ড সার্কেলের আবু আহম্মদ আল মামনুকে খাগড়াছড়ি রামগড় সার্কেলে, খাগড়াছড়ির রামগড় সার্কেলের নেসার আহমেদকে সিএমপিতে এবং যশোর-এ সার্কেলের কামরুজ্জামানকে ময়মনসিংহের মুক্তাগাছা ৭ম এপিবিএনে বদলি করা হয়েছে।