২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

বাগেরহাটে হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) মো. রেজাউল করিম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

বাগেরহাট, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডিতের নাম- মো. ইকবাল হোসেন (৩২)। তিনি ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। জামিন নিয়ে আত্মগোপন করেন তিনি। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- পাগলা শ্যামনগর গ্রামের শেখ মতিয়ার রহমান, শেখ জিয়াউল হক, শেখ মাহমুদ এবং পাগলা উত্তর পাড়া গ্রামের মোমিন শেখ। ২০০৪ সালের ৩১ জানুয়ারি ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের খলিল শেখের ছেলে জাহিদ শেখ (২৮) এক বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে নিখোঁজ হন। ওই বছরের ৮ ফেব্র"য়ারি একই গ্রামের পরিত্যক্ত একটি ডোবা থেকে গলায় মাফলার পেচানো অবস্থায় জাহিদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন তার চাচা আব্দুস সাত্তার শেখ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ফকিরহাট থানায় হত্যা মামলা করেন। ২০০৫ সালের ৩১ মার্চ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জালাল উদ্দিন মল্লিক ও গোলাম মর্তুজা সোহেল। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু এবং ড. এ কে আজাদ ফিরোজ টিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.