২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিক্ষানীতি প্রণয়নে শিগগিরই কমিটি: নাহিদ

নতুন শিক্ষা নীতি করার লক্ষ্যে খুব শিগগিরই শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন শিক্ষা নীতি করার লক্ষ্যে খুব শিগগিরই শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে আগারগাঁও এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা আগামী কয়েক মাসের মধ্যেই জাতিকে একটি নতুন শিক্ষা নীতি উপহার দেব। এ শিক্ষা নীতি করার জন্য খুব শিগগিরই একটি কমিটি করে দেব।" তিনি আরও বলেন, "কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের আলোকে ২০০০ সালে প্রণীত শিক্ষা নীতি ( ড. শামসুল আলম শিক্ষা নীতি) কে যুগোপযোগী করে নতুন শিক্ষা নীতি প্রণয়ন করা হবে।" মন্ত্রী বলেন, "শুধু তাই নয় আমরা অন্যান্য সরকারের সময় প্রণীত শিক্ষা কমিশন ও শিক্ষা নীতির প্রয়োজনীয় বিষয়গুলোকেও নতুন শিক্ষা নীতিতে অন্তর্ভূক্ত করবো।" তিনি বলেন, "নৈতিক শিক্ষা ছাড়া কোনো ভাল কিছুই করা সম্ভব না।" ইউনেস্কো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে নৈতিক শিক্ষা বিষয়ক এ কর্মশালার আয়োজন করে। ইউনেস্কোর ঢাকার পরিচালক ড. মালামা মালিসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমডি/জিএনএ/১২৩০ ঘ.