২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তৎপরতার বিষয়ে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জঙ্গি সংগঠন ও তাদের তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি দেশবাসীকেও এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ এক সাংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জঙ্গি সংগঠন ও তাদের তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি দেশবাসীকেও এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ এক সাংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-২০০৩ আইন সংশোধনী প্রস্তাব অনুমোদন এবং 'জাতীয় কৃষি পুরস্কার' আগের 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' নামে নামকরণের সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ''মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জঙ্গি সংগঠনের তৎপরতার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ দেশবাসীকে এসব জঙ্গি সংগঠন ও তাদের তৎপরতা সর্ম্পকে সচেতন ও সর্তক থাকার আহবান জানিয়েছেন।'' তিনি বলেন, ''বাংলাদেশের বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠন ও তাদের তৎপরতার বিষয়টি নতুন কিছু নয়। সেজন্য প্রধানমন্ত্রী সবাইকে সর্তক থাকতে বলেছেন।'' কৃষিতে বিশেষ ভূমিকা পালনে উৎসাহিত করতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি তহবিল গঠন করা হয়। পরবর্তী সময় ১৯৯৭ সালে সরকার 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' নামে এর নামকরণ করে। ২০০২ সালে তখন সরকার পুরস্কারটির নাম পরিবর্তন করে 'জাতীয় কৃষি পুরস্কার' নামকরণ করে। মন্ত্রিসভার বৈঠকে পুরস্কারটির নাম আবার 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' নামকরণের সিদ্ধান্ত হয় বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য সচিব। তিনি জানান, দু'ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-২০০৩ আইনে কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আনা সংশোধনী প্রস্তাবও অনুমোদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/এজে/এমএসবি/১৬২৭ ঘ.