বগুড়া, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চককর্নিবাড়ি এলাকার একটি মসজিদ থেকে শনিবার ইসলামীপন্থী সংগঠন 'হিজবুল্লাহ'র ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছে থেকে ৯টি বড় হাঁসুয়া ও দুটি ছুরি, পাথর ও বালির বস্তা উদ্ধার করা হয়। এরা জঙ্গি বলে পুলিশ দাবি করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি এলাকার রায়হান আলী, নজরুল ইসলাম, ঝন্টু ও আব্দুস সামাদ, ধুনট উপজেলার নাংলুর এলাকার আসাদুল, ইকরাম হোসেন, সারিয়াকান্দির বিবিরপাড়ার শহিদুল ইসলাম, শাহ আলম, চরগুমের জুলহাস, চন্দনবাইশার ওসমান গনি, নয়াপাড়ার লাভলু, কাশিহাটার আব্দুল হালিম।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সকাল ১০ টার দিকে গ্রেপ্তাকৃতরা এলাকায় মাইকিং করতে থাকে- সবাইকে নামাজ পড়তে হবে। দাঁড়ি রাখতে হবে। মাদকদ্রব্য বিক্রি করা যাবে না। মেয়েদের বোরখা পরে চলাফেরা করতে হবে। তাদের এ মাইকিংয়ের ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
সংঘর্ষ এড়াতে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায় এবং চককর্নিবাড়ি এলাকার একটি মাদ্রাসা মসজিদ থেকে বের হওয়ার সময় ওই ১২ জনকে গ্রেপ্তার করে।
থানা হেফাজতে থাকা অবস্থায় রায়হান আলী সাংবাদিকদের জানান, তাদের সংগঠন আল্ল
bdnews24