২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব বুধবার শুরু হয়েছে। তিন দিনের এ স্মরণোৎসবে লালনের আখড়া বাড়ি (লালন একাডেমী) চত্বরে লালন স্মৃতি চারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে শুক্রবার মাঝ রাত পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

কুষ্টিয়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব বুধবার শুরু হয়েছে। তিন দিনের এ স্মরণোৎসবে লালনের আখড়া বাড়ি (লালন একাডেমী) চত্বরে লালন স্মৃতি চারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে শুক্রবার মাঝ রাত পর্যন্ত। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় লালন একাডেমী আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া। লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক সরকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) মোসলেহ্ উদ্দীন আহমদ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাদের হোসাইন চৌধুরী, লালন গবেষক আনোয়ারুল করিম, লালন একাডেমীর সাধারণ সম্পাদক তাইজাল আলী। আলোচনা শেষে লালন একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। লালন গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী বলেন, "বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে দোল উৎসব করতেন। সে ধারাবাহিকতায় প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে লালন স্মরণোৎসব আয়োজন করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.