২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে কয়েদির আক্রমণে কারারক্ষী আহত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি প্রধান কারারক্ষীকে কুপিয়ে জখম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

গাজীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি প্রধান কারারক্ষীকে কুপিয়ে জখম করেছে। আহত কারারক্ষী সুবেদার কুদ্দুস সরকারকে (৪২) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কয়েদির ঠাণ্ডু মোল্লা ওই কারাগারে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেল সুপার মো. সগির মিয়া জানান, কারাগারের একই ওয়ার্ডের দুই কয়েদি ঠাণ্ডু মোল্লা (৪০) ও তোতামিয়া (৩৭) ঝগড়া বিবাদ করলে প্রধান কারারক্ষী সুবেদার কুদ্দুস দু'জনকে দুই ওয়ার্ডে স্থানান্তর করেন। এ নিয়ে ঠাণ্ডু মোল্লা কুদ্দুসের উপর চটে যায়। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাণ্ডু রান্নাঘর থেকে বটি নিয়ে কুদ্দুস সরকারের ডান হাতে কোপ দেয়। এ সময় অন্য হাজতি ও কয়েদিরা ঠাণ্ডুকে ধরে ফেলে। জেল সুপার বলেন, "অস্ত্র মামলায় ঠাণ্ডু যাবজ্জীবন সাজা ভোগ করছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন আছে।" জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক মোসাম্মৎ কামরুন্নাহার বলেন, "এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.