২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব ব্লক করে দেওয়ার পক্ষে বিটিআরসির যুক্তি

ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই। জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট 'ইউটিউব' এবং ব্লগ সাইট ইসনিপস বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না শনিবার থেকে। ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ এ দু'টি সাইট ব্লক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই। জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট 'ইউটিউব' এবং ব্লগ সাইট ইসনিপস বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না শনিবার থেকে। ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ এ দু'টি সাইট ব্লক করে দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতেই পারে।" তিনি বলেন, "যাদের এ জন্য অনুমোদন দেওয়া হচ্ছে তাতে বলাই আছে রাষ্ট্রীয় সংহতি ও ঐক্য নষ্ট করে এমন কিছু প্রচার করা যাবে না।" ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১ মার্চ ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের বৈঠকের অডিও রেকর্ড এ দু'টি সাইটে দেওয়ার পরপরই সাইট দু'টি ব্লক করে দেওয়া হলো। কোনো কোনো দৈনিকে ওই বৈঠকের বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিকমস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের গ্রাহকরা অভিযোগ করছেন যে ইউটিউব ও ইসনিপস এর সাইট দু'টি তারা দেখতে পারছেন না। তিনি বলেন, আমরা ধারণা করছি ইন্টারনেট গেটওয়ে থেকে সাইট দু'টি আটকে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/০০১১ঘ.