ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডকটম)- উপ-সচিব পর্যায়ের ১৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এই রদবদলের আদেশ দেয়।
তাদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব নূরুল ইসলাম, মোহাম্মদ শহিদুল্লাহ ও সফিউদ্দিন আহমেদকে অর্থ বিভাগে, নারায়ণ চন্দ্র দেবনাথকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, মোসাদ্দেক আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, নলীনী রঞ্জন বসাক ও ইমদাদুল হককে কৃষি মন্ত্রণালয়ে, মুন্সি ইকবাল হোসেনকে শিল্প মন্ত্রণালয়ে, নাভাস চন্দ্র মণ্ডলকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে, শহীদুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, বজলুল হককে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে, প্রিয় জ্যোতি বসাককে কর্মকমিশনের সচিবালয়ে ও পান্না লাল চৌধুরীকে সংস্থাপন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ ইসমাইলকে আইএমইডি'র পরিচালক, যুব অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) আবুল কাশেমকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক ও ওএসডি উপ-সচিব মোয়াজ্জেম হোসেনকে স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক পরেশ চন্দ্র রায়কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপ-সচিব আবু সৈয়দ মো. হাসিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক জ্ঞান রঞ্জন শীলকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে (আইআরডি) বদলি করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এএল/এইচএ/২২৪১ঘ.
bdnews24