ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌদি আরব সফর কর্মসূচি বাতিল করেছেন।
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ ২৪ ডটকমকে একথা জানান।
আগামী ৭ মার্চ মক্কার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
পররাষ্ট্র সচিব বলেন, "গতকাল (সোমবার) রাতে এ সফর বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।"
এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র উমরাহ হজ পালন এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করতে আগামী ৭ মার্চ মক্কার উদ্দেশে রওয়ানা হবেন শেখ হাসিনা।
সরকার গঠনের পর এটিই হতো শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।
বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/আরএএইচ/এফএফ/এজে/জিএনএ/১৪৫৮ ঘ.
bdnews24