২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ফাস্ট ফুডের দোকানে যুবক খুন

রাজধানীর উত্তরায় ফাস্ট ফুডের দোকানে সোমবার সন্ধ্যায় এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মকবুল হোসেন মনা। তার বাসা ডেমরার গোলাপবাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা , ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর উত্তরায় ফাস্ট ফুডের দোকানে সোমবার সন্ধ্যায় এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মকবুল হোসেন মনা। তার বাসা ডেমরার গোলাপবাগে। তিন বন্ধু মিলে ওই ফাস্ট ফুডের দোকানে কফি পান করার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উত্তরা থানার উপপরিদর্শক মো.পারভেজ ইসলাম বিডিনিউজ ২৪ডটকমকে জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে মাসকট প্লাজার পেছনে ৩৫ নম্বর সড়কে একটি ফাস্ট ফুডের দোকানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন যুবক কফি পান করছিল। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাদেরই একজন অস্ত্র বের মনাকে লক্ষ করে পরপর ১০ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফাস্ট ফুডের ওই দোকানের কয়েকজন কর্মচারি ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি। মনা এবং অজ্ঞাতপরিচয় দুই যুবক পরস্পরের বন্ধু এবং সন্ত্রাসী বলে জানা গেছে। নিহত মনা একজন সন্ত্রাসী ছিল বলে একই থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানিয়েছেন। বিডিনিউজ ২৪ ডটকম /এলএইচ/এইচএ/২১১৭ঘ.