নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
এছাড়াও তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসিড অপরাধ দমন বিশেষ আদালতের বিচারক মো. জহুরুল হক এ রায় দেন।
আসামিরা হল- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার লস্করপুর গ্রামের মোহাম্মদ হাইজুল ও মোহাম্মদ ছিদ্দিক।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে কেন্দুয়া উপজেলার লস্করপুর গ্রামের হাইজুল ও ছিদ্দিক একই গ্রামের আব্দুছ ছালাম ও তার স্ত্রী রিনা আক্তারের উপর ২০০২ সালের ১৬ ডিসেম্বর রাতে এসিড ছুড়ে মারে। এতে তাদের শরীর মারাত্বকভাবে দগ্ধ হয়। পরে ছালামের ভাই সঞ্জু মিয়া বাদি হয়ে কেন্দুয়া থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এই রায় দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫০ ঘ.
bdnews24