২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত হয়ে তাহের ঠাকুরের মৃত্যু

বঙ্গবন্ধু হত্যা মামলার খালাসপ্রাপ্ত এবং জেলহত্যা মামলার আসামী তাহেরউদ্দীন ঠাকুর মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসে সমস্যার জের ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বঙ্গবন্ধু হত্যা মামলার খালাসপ্রাপ্ত এবং জেলহত্যা মামলার আসামী তাহেরউদ্দীন ঠাকুর মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসে সমস্যার জের ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করেন তিনি। সাবেক আওয়ামী লীগ নেতা তাহের ঠাকুর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক বারডেমের এক চিকিৎসক জানান, তাহেরউদ্দীন ঠাকুর ডায়াবেটিস রোগী ছিলেন। সেই সঙ্গে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। এ কারণে দীর্ঘ দিন ধরে তার ডায়ালাইসিস করা হচ্ছিল। ডায়ালাইসিস করতে গিয়ে তার ফুসফুসে পানি জমে যায়। এ কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। তাহের ঠাকুর স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে সাংবাদিক হিসাবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, তার নামাজে জানাযা মঙ্গলবার সন্ধ্যায় ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাজায় আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকলেও মহাজোটের কোনো নেতা যাননি। পরে সরাইল দেওয়ান পাড়ার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এলএইচ/জিএমএ/এসকে/এইচএ/২৩১২ঘ.